GIRLS: 01308630897, BOYS: 01533291012, PRE: 01533254152 mphss08@yahoo.com
Established 1976 EIIN: 132107

Khadijatul Kobra (Ra.) Mahila Madrasha

Khadijatul Kobra (Ra.) Mahila Madrasha

"শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ"

AYASHA AKTER

AYASHA AKTER

Head Teacher

বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। নিবেদিতপ্রাণ কতিপয় শিক্ষানুরাগীর সমন্বয়ে গঠিত ‘বোর্ড অব ট্রাস্টিজ’- এর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে সুষ্ঠভাবে পরিচালিত এক আদর্শ বিদ্যাপীঠ।

admin@gmail.com

Head Teacher's Message

 বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। নিবেদিতপ্রাণ কতিপয় শিক্ষানুরাগীর সমন্বয়ে গঠিত ‘বোর্ড অব ট্রাস্টিজ’- এর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে সুষ্ঠভাবে পরিচালিত এক আদর্শ বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে জাতীয়ভাবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছে। স্বল্প সময়ের মধ্যে দুবার ‘শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান’ হিসেবে জাতীয় পুরস্কার পেয়ে এটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিগত কয়েক বছর যাবৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে কৃতিত্বের পরিচয় দিয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানে একটি শিশু প্লে-গ্রুপ শ্রেণিতে ভর্তি হয়ে নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ শেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে কর্মজীবনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে সুনাগরিকের ব্যক্তিত্ব, উদারতা, শৃঙ্খলা, সত্যনিষ্ঠা, দেশপ্রেম ও আধুনিক মন-মানসিকতা বিকশিত করে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে অভিভাবক-অভিভাবিকাগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানের প্রতিটি বিদ্যার্থীকে সাফল্যের শীর্ষে পৌঁছানো সম্ভব। শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করছি।